গোপালগঞ্জে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা
গোপালগঞ্জের কোটালীপাড়ায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে হরিচান মন্ডল নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (০৭ এপ্রিল) দুপুরে উপজেলার ঘাঘর বাজারে এ অভিযান চালিয়ে জরিমান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাসুম বিল্লাহ।
তিনি জানান, উপজেলার ঘাগর বাজারের ব্যবসায়ী সরকারি নির্ধারিত মূল্যের বাইরে এলপিজি গ্যাস অতিরিক্ত দামে বিক্রি করছেন এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ওই ব্যবসায়ী অতিরিক্ত মূল্যে গ্যাস বিক্রির কথা স্বীকার করলে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দশ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
তিনি আরো জানান আগামীতেও এমন অভিযান অব্যাহত থাকবে। যাতে কেউ তেল মজুদ ও সরকারি নির্ধারিত মূল্যের বাইরে এলপিজি গ্যাস বিক্রি করতে না পারে। #
Comments