জেট ফুয়েলের দাম আবারও বাড়ল: আকাশপথে ভাড়া বৃদ্ধির শঙ্কা
আন্তর্জাতিক বাজারে অস্থিরতার অজুহাতে দেশে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম আরও এক দফা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) ঘোষিত এই নতুন দাম আজ রাত ১২টা থেকেই কার্যকর হবে।
গত ২৪ মার্চ এক ধাক্কায় জেট ফুয়েলের দাম প্রায় ৮০ শতাংশ বৃদ্ধি করা হয়েছিল। এর আগে ৮ মার্চও বাড়ানো হয়েছিল দাম। ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানির অস্থিরতাকে এই দফায় দফায় মূল্যবৃদ্ধির প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে।
এয়ারলাইন্স সংশ্লিষ্টদের মতে, উড়োজাহাজ পরিচালন ব্যয়ের একটি বড় অংশই যায় জ্বালানিতে। মাত্র এক মাসের ব্যবধানে কয়েক দফা দাম বাড়ায় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক—উভয় রুটেই টিকিটের দাম বা বিমান ভাড়া অনেকটা বেড়ে যেতে পারে। এতে সাধারণ যাত্রীরা বড় ধরনের আর্থিক চাপের মুখে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে।
Comments