এক ছাদের নিচে শাহরুখ, সালমান ও মোদি
দক্ষিণ ভারতীয় রীতি মেনে তামিলনাড়ুর আইনজীবী সুদর্শন এম জে-র সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন দিশা। এই বিয়ের মূল আকর্ষণ ছিল এর রাজকীয় অতিথি তালিকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতির পাশাপাশি বলিউডের দুই মহাতারকা শাহরুখ ও সালমানের অংশগ্রহণ অনুষ্ঠানটিতে বাড়তি মাত্রা যোগ করে।
এদিকে ছড়িয়ে পড়া কিছু ছবি ও ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে শাহরুখ খানের উপস্থিতি ঘিরে আমন্ত্রিতদের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা যায়। নিজের ম্যানেজার পূজা দাদলানিকে সঙ্গে নিয়ে বিয়েতে হাজির হন কিং খান। অন্যদিকে, পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে অনুষ্ঠানে যোগ দেন সালমান খান। দীর্ঘদিন পর এক ফ্রেমে দুই খানকে দেখে ভক্তদের মাঝে ব্যাপক চাঞ্চল্যও তৈরি হয়। অনুষ্ঠানের এক পর্যায়ে উপস্থিত হতে দেখা যায় নরেন্দ্র মোদিকেও।
ভারতের বিনোদন অঙ্গনে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন দুই খানই। শাহরুখ খানকে সামনে দেখা যাবে 'কিং' সিনেমায়, যেখানে তার সঙ্গে থাকছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন ও অভিষেক বচ্চন। অন্যদিকে, সালমান খান ব্যস্ত রয়েছেন অপূর্ব লখিয়া পরিচালিত 'মাতৃভূমি' সিনেমার কাজ নিয়ে। এতে তার বিপরীতে অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিং।
Comments