কুয়ালালামপুর প্রবাসীদের মাতাবেন কণ্ঠশিল্পী ঐশী
মালয়েশিয়ার জনপ্রিয় ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান এক্সিট্রিম ফাইভ প্রডাকশনস এর আয়োজনে কুয়ালালামপুর প্রবাসীদের মাতাবেন কন্ঠশিল্পী ঐশী। বাংলাদেশের ফোক -রক কুইন ' ঐশীর একক কনসার্ট নিয়ে ম্যানেজেমেন্ট কুয়ালালামপুর জি টাওয়ারে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে। ঐশী লাইভ ইন কুয়ালালামপুর 'শীর্ষক এই মিউজিক্যাল স্পেক্টকলটি ২৮ জুন রাতে কুয়ালালামপুরের এইসজিএইস কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে এক্সট্রিম ফাইভ প্রোকাশনসের চেয়ারম্যান দাতো রোশন দাস জানান, ঐশীর মত একজন জনপ্রিয় শিল্পীকে মালয়েশিয়ায় নিয়ে আসা তাদের জন্য গর্বের বিষয়। দক্ষিণ এশিয়ার সমৃদ্ধ সংস্কৃতি ঐতিহ্য এবং সংগীতসহ দুই দেশের সামাজিক সংস্কৃতি সম্পর্কে আরো গভীর করতে বিশ্ব দরবারে তুলে ধরতে এ আয়োজন। তিনি আরো বলেন, ঐশী তার নিজস্ব স্টাইলে ' গাড়ি চলে না ' এবং নামায়'র মতো দর্শক জনপ্রিয় গান গুলো করবেন। সাংবাদিকদের দাতো রোশন দাস বলেন, বেশি বেশি বাংলাদেশি দর্শক ও প্রবাসীদের এ আনন্দ উপভোগের সুযোগ করে দেওয়ার জন্য টিকিটের উপর ৪০ ভাগ ছাড় থাকবে। এই বিশেষ অফারের আওতায় ২৪ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত ৪০ভাগ ডিসকাউন্টে টিকিট কিনতে পারবেন দর্শকরা।
কনসার্টের টিকিট পাওয়া যাবে ২৪ এপ্রিল থেকে অনলাইনে' টিকিট টু ইউ এবং এয়ারএশিয়া মুভ প্লাটফর্মে। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৫৮৮ রিঙ্গিত থেকে সর্বনিম্ন ৫৪ রিঙ্গিত।
টিকিটের ক্যাটাগরি অনুযায়ী ভিআইপি দর্শকদের মিট এন্ড গ্রিট, পোস্টার এবং রিফ্রেশমেন্ট সুবিধা দেওয়া হবে।
আয়োজক প্রতিষ্ঠানের চেয়ারম্যান দাতো রোশান দাস মনে করেন এ আয়োজনের মধ্যে দিয়ে দুই দেশের সার্বিক সম্পর্ক দৃঢ় হবে ও বাংলাদেশি প্রবাসীরা বিনোদনের সুযোগ পাবেন।
Comments