দেশের ৩১টি সরকারি শিল্পপ্রতিষ্ঠান লোকসানে: সংসদে শিল্পমন্ত্রী
দেশের সরকারি মালিকানাধীন ৩১টি শিল্পপ্রতিষ্ঠান বর্তমানে লোকসানে পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার (২ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তিনি এই তথ্য জানান।
বিকেল সাড়ে ৩টায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে শিল্পমন্ত্রী বিভিন্ন সংসদ সদস্যের প্রশ্নের উত্তর দেন।
ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীরের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, তিনটি বড় সরকারি করপোরেশনের অধীনে থাকা মোট ৩১টি প্রতিষ্ঠান বর্তমানে লোকসান গুনছে।
দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়ার এক প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী দেশের চিনি শিল্পের বর্তমান চিত্র তুলে ধরেন। তিনি জানান: দেশে বর্তমানে মোট ১৫টি চিনিকল রয়েছে। উৎপাদন ও মাড়াই কার্যক্রমের সীমাবদ্ধতার কারণে এর মধ্যে ৬টি চিনিকলের মাড়াই কাজ বর্তমানে স্থগিত রয়েছে।
শিল্পমন্ত্রী জানান, এসব লোকসানি প্রতিষ্ঠানকে লাভজনক করতে এবং চিনিকলগুলোর আধুনিকায়নে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।
Comments