জাপানের বাজারে বাংলাদেশি পণ্য প্রোমোট করবে জেট্রো: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে 'অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি' (ইপিএ) একটি মাইলফলক হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার (২ এপ্রিল) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর দপ্তরে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো)-এর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ কাজুইকি কাটাওকার সঙ্গে অনুষ্ঠিত এক সৌজন্য বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদার, বিনিয়োগ বৃদ্ধি এবং পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বাংলাদেশে জাপানি বিনিয়োগের অপার সম্ভাবনার কথা তুলে ধরে অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন ও রপ্তানি বহুমুখীকরণে জাপানের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন: "বাংলাদেশের স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধি ও দক্ষ জনশক্তি বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটি আদর্শ পরিবেশ তৈরি করেছে।" জাপান-বাংলাদেশ ইপিএ চুক্তিটি ভবিষ্যতে অন্যান্য দেশের সঙ্গে
জেট্রো'র কান্ট্রি রিপ্রেজেনটেটিভ কাজুইকি কাটাওকা বাংলাদেশে বর্তমান বিনিয়োগ পরিস্থিতির প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন যে: বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ আরও উন্নত ও ইতিবাচক হয়েছে। ইতিমধ্যে অনেক জাপানি প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে, যা কর্মসংস্থান সৃষ্টিতে বড় ভূমিকা রাখবে। জাপানের বাজারে বাংলাদেশি পণ্য জনপ্রিয় করতে এবং বাজারজাতকরণে জেট্রো সক্রিয় ভূমিকা পালন করবে।
সাক্ষাৎকারে কাটাওকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল ও মেট্রোরেলের মতো মেগা প্রকল্পে জাপানি বিনিয়োগের কথা স্মরণ করিয়ে দেন। তিনি আশ্বস্ত করেন যে, দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে জেট্রোর সহযোগিতা অব্যাহত থাকবে।
বৈঠক শেষে উভয় পক্ষই বাংলাদেশ ও জাপানের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
Comments