আগে যে তেল দেড় দিনে বিক্রি হতো, এখন তা দুই ঘণ্টায় হচ্ছে: জ্বালানিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন -"আগে যে পরিমাণ তেল দেড় দিনে বিক্রি হতো, বর্তমানে আতঙ্কের কারণে গ্রাহকরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তা মাত্র দুই ঘণ্টায় কিনে ফেলছেন।" বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে এক প্রশ্নের জবাবে তিনি সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে প্রয়োজন অনুযায়ী তেল কেনার আহ্বান জানান।
সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বর্তমান পরিস্থিতির চিত্র তুলে ধরেন।
জ্বালানিমন্ত্রী জানান, সাম্প্রতিক 'ইরান ইস্যু' বা বৈশ্বিক পরিস্থিতির কারণে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের অহেতুক আতঙ্ক তৈরি হয়েছে। তিনি বলেন:
পেট্রোল বা জ্বালানি সরবরাহ বন্ধ রয়েছে—এমন তথ্য সঠিক নয় বলে তিনি দাবি করেন। প্রতিদিনের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত তেল বাজারে সরবরাহ করা হচ্ছে।
বৈশ্বিক অস্থিতিশীলতা বিবেচনা করে অপ্রয়োজনীয় খরচ কমানোর ওপর জোর দেন ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, "পরিস্থিতি মোকাবিলায় আমাদের সচেতন হতে হবে। আলোকসজ্জাসহ বিদ্যুতের যাবতীয় অপচয় বন্ধ রাখতে হবে।"
মন্ত্রী স্পষ্ট করেন যে, মানুষের মাঝে যদি কৃত্রিম আতঙ্ক তৈরি হয়, তবে তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। তিনি সংসদকে আশ্বস্ত করেন যে, সরকারের কাছে পর্যাপ্ত মজুত রয়েছে, তাই অতিরিক্ত তেল কিনে মজুত করার কোনো প্রয়োজন নেই।
Comments