সমালোচনার মুখে বাগদানের ঘোষণা দিলেন লুবাবা
আলোচিত মডেল, কনটেন্ট ক্রিয়েটর সিমরিন লুবাবার বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় উঠতেই তিনি বলছেন, তিনি এখনো বিয়ে করেননি, তবে বাগ্দান সেরেছেন।
লুবাবার একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তাঁর বিয়ের গুঞ্জন ছড়ানোর পরে বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে বুধবার আরেক ফেসবুক পোস্টে বিষয়টি পরিষ্কার করেছেন তিনি।
হবু স্বামীর সঙ্গে তোলা ছবি ফেসবুকে পোস্ট করে সিমরিন লুবাবা লিখেছেন, 'আলহামদুলিল্লাহ। আমাদের দুই পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঘরোয়া পরিবেশে আমাদের বাগ্দান সম্পন্ন হয়েছে।'
দুজনের ছবিটি পেছন থেকে তোলা, ফলে কাউকে চেনা যাচ্ছে না। গণমাধ্যম সূত্রে জানা গেছে, মাহমুদ বিন মুনির নামে এক প্রবাসী আলেমের সঙ্গে সিমরিন লুবাবার বাগদান সম্পন্ন হয়েছে। বিষয়টি মাহমুদ বিন মুনির নিজেই নিশ্চিত করেছেন।
বাবার ব্যবসার সুবাদে এখন কুয়েতে থাকেন মাহমুদ বিন মুনির। আগে অনিয়মিত হলেও ২০২১ থেকে নিয়মিত সেখানেই বসবাস করছেন তিনি। কুয়েত ও সৌদি আরবে সুগন্ধির ব্যবসা রয়েছে তাদের।
পবিত্র কুরআন হিফজের পর কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিসও শেষ করেছেন মাহমুদ। ঢাকা ও নরসিংদীর কয়েকটি মাদ্রাসায় পড়াশোনা করেছেন তিনি।
লুবাবার সঙ্গে সম্পর্কের সূচনা ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে পরবর্তীতে বিস্তারিত জানাতে চেয়েছেন তরুণ এই আলেম।
তবে নেটিজনদের মধ্যে এই বিয়ে মিশ্র প্রতিকিয়া তৈরী করেছে , যেহেতু লুবাবার বয়স ১৬ বছর তাই এটি বাল্যবিবাহ হিসেবে গন্য হবে তাই নেটিজেনদের একটি অংশ এর সমালোচনা করেছেন আবার একটি অংশ এই সিদ্ধান্তকে প্রশংসায় ভাসিয়েছেন কেননা মুসলিম আইন অনুযায়ী ১৬ বছরে বিয়ে জায়েজ ।
মনে করা হচ্ছে সমালোচনার মুখেই হয়তো বিয়ের ব্যাপারটি গোপন করে বাগদানের কথা বলছেন এখন লুবাবা, তবে এতেও নেটিজেনদের একটি অংশ ক্ষেপেছেন কেননা যদি বাগদান করেই লুবাবা বাগদত্তার সাথে ওমরা পালন করতে যান তাহলে তিনি নন মাহরামের সাথে গেছেন আর তা ইসলামে জায়েজ নয়।
বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে লুবাবা ফেসবুকে লিখেছেন, তিনি এখনো বিয়ে করেননি। তাঁর ভাষ্য, 'বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী, নির্ধারিত সময়ে আমাদের বিবাহ সম্পন্ন হবে, ইনশা আল্লাহ। আমরা সকলের কাছে দোয়া প্রার্থী।'
সিমরিন লুবাবা ছোটবেলা থেকেই মিডিয়ায় পরিচিত মুখ। প্রয়াত অভিনেতা আবদুল কাদেরের নাতনি হিসেবে খুব অল্প বয়সেই অভিনয়ে আসেন। শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়ার পর নিয়মিত অভিনয় ও মডেলিংয়ে কাজ করেছেন।
তবে গত বছরের শেষ দিকে হঠাৎই বিনোদনজগৎ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন লুবাবা।
Comments