১৬ ঘণ্টা ভোগান্তির পর সিলেটে পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার
প্রায় ১৬ ঘণ্টা ভোগান্তির পর সিলেটে পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। দুপুর দুইটায় জেলা প্রশাসক কার্যালয়ে জরুরি এক বৈঠক শেষে এ ঘোষণা দেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের বিভাগীয় সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী।
ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা আদায়ের প্রতিবাদসহ বিভিন্ন হয়রানির অভিযোগ এনে বুধবার রাত ১০টার দিকে সিলেট বিভাগের সব পেট্রোল পাম্প ও সিএনজি রিফুয়েলিং স্টেশনে ধর্মঘটের ডাক দেওয়া হয়।
এতে দুর্ভোগে পড়েন গ্রাহকরা। সকাল থেকে লাইনে দাড়িয়ে তেল ও গ্যাস না পেয়ে চালক ও যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন।
উদ্ভূত পরিস্থিতি সমাধানে দুপুরে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে জ্বালানি তেল ব্যবস্থাপনা সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের বিভাগীয় সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।
বৈঠকে প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও পেট্রোল পাম্প মালিক সংগঠনগুলোর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
Comments