ফ্রান্সে সিটি কাউন্সিলর নির্বাচিত হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ৪ জন
ফ্রান্সের স্থানীয় সরকার (মিউনিসিপাল) নির্বাচনে ৪ জন বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি নাগরিকের এই গৌরবময় সাফল্য অর্জনের খবর পাওয়া গেছে।
শুধু তাঁদের ব্যক্তিগত অর্জন নয় — এটি পুরো প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সম্মান, গর্ব ও স্বপ্নপূরণের এক উজ্জ্বল অধ্যায় বলে মনে করছেন ফ্রান্স প্রবাসীরা। প্রথম দফার ভোটে গত ১৫ মার্চ সেইন্ট ডেনিস শহর থেকে নাহিদুল ইসলাম বিজয়ী হন। দ্বিতীয় দফার ভোটে রবিবার (২২ মার্চ) স্তা শহর থেকে কৌশিক রাব্বানী বিজয়ী হয়ে দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হন। — এছাড়া ক্রেতাই শহর থেকে দাবাড়ু ফাহিম মোহাম্মদ এবং ইবড়ী সুর সেইণ্ট শহর থেকে জুবায়েদ আহমেদ কাউন্সিলর নির্বাচিত হন।
প্রবাসের মাটিতেও বাংলাদেশিদের সততা, মেধা ও নেতৃত্বের শক্তি সমানভাবে দীপ্ত " উল্লেখ্য, এবারের নির্বাচনে মোট ১৩ জন ফ্রাঙ্কো-বাংলাদেশি অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে ৪ জন বিজয়ী হলেন।
নাহিদুল ইসলাম বামপন্থী লা ফ্রঁস আঁসুমিজ (এলএফআই) সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত হয়ে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির মধ্যে বিশেষ গুরুত্ব অর্জন করেছেন। অন্যদিকে কৌশিক রাব্বানী খান পুনর্নির্বাচিত হয়ে তাঁর দীর্ঘদিনের কমিউনিটি সম্পৃক্ততার স্বীকৃতি পেয়েছেন।
ক্রেতেই শহরে ফরাসি সোশ্যালিস্ট পার্টির প্যানেল থেকে নির্বাচিত হন ফাহিম মোহাম্মদ। শৈশবে নানা প্রতিকূলতা পেরিয়ে তিনি দাবা খেলায় সাফল্য অর্জনের মাধ্যমে ফ্রান্সজুড়ে পরিচিতি পান।
ইবড়ী সুর সেইণ্ট শহর প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হন ক্রিকেটার জুবায়েদ আহমেদ। তিনি ফ্রন্ট পপুলেয়ার জোটের প্যানেল থেকে নির্বাচিত হন।
ফ্রান্সের মূলধারার নির্বাচনে তাদের অংশগ্রহণ কমিউনিটিতে অন্যরকম ভুমিকা রাখবে বলে অভিমত প্রবাসীদের।
Comments