শত্রুপক্ষ বাদে সবার জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত রাখবে ইরান
ইরানের মেহের নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, একজন ইরানি কর্মকর্তা জানিয়েছেন, যথাযথ নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা সাপেক্ষে হরমুজ প্রণালি সব ধরনের নৌযানের জন্য উন্মুক্ত। তবে 'শত্রু' দেশগুলোর সঙ্গে যুক্ত কোনো জাহাজ এ সুবিধার আওতায় পড়বে না।
জাতিসংঘের আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনে (আইএমও) নিযুক্ত ইরানের প্রতিনিধি আলী মুসাভিকে উদ্ধৃত করে খবরে বলা হয়েছে, এই গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথটি কার্যত বন্ধ থাকার মূল কারণ হলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসন।
হরমুজ প্রণালির মতো সরু সামুদ্রিক পথ বিশ্ব অর্থনীতির গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। মুসাভি বলেন, 'কূটনীতিই ইরানের অগ্রাধিকার। তবে আগ্রাসন পুরোপুরি বন্ধ হওয়া এবং পারস্পরিক আস্থা ও বিশ্বাস পুনর্স্থাপন করা অত্যন্ত জরুরি।'
Comments