জাপানে প্রবাসীদের ঈদ
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলিমরা পালন করে ধর্মীয় এই উৎসব। দেশ, জাতি কিংবা বর্ণবৈষম্যহীন এই ধর্মীয় উৎসব কে বরণ করে নেয় পুরো বিশ্বের মুসলমান।
ঠিক তেমনি বাংলাদেশ,মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের মুসলমানদের সাথে মিল রেখে জাপানে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। সকালে সাইতামা কেনের বাইতুল নূর জামে মসজিদে পালিত হয় জাপানের অন্যতম বড় ঈদ উল ফিতরের জামাত।
নামাজ শেষে বিশ্বের সকল মুসলিম উম্মাহ'র জন্য দোয়া প্রার্থনা করা হয়।অন্যদিকে মসজিদ প্রাঙ্গনে ছিলো বাঙ্গালিয়ানা। বাংলাদেশ পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন আইটেমের খাবারের পশরা সাজিয়ে বসেন অস্থায়ী দোকানীরা। ঈদ আমেজে এক সুন্দর পরিবেশের সৃষ্টি হয় জাপানের বাইতুল নূর জামে মসজিদের প্রাঙ্গণ। ছিলো নারীদের জন্য নামাজের আলাদা স্থান। কচিকাঁচাদের মিলনমেলা উৎসবে মুখোর ছিলো প্রবাসীদের ঈদের মিলনমেলা।
Comments