জাপানে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল
বাংলাদেশ বিএনপি জাপান শাখা কর্তৃক হিকোনারি মিসাতো'র সাইতামা কেন এর কিবোনো গুকুরৌ সেন্টারে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আগষ্টের আন্দোলনে শহীদদের জন্য দোয়া প্রার্থনা করা হয়।
এ সময় জাপান বিএনপির সভাপতি মীর রেজাউল করিম রেজা বলেন, বিগত ফ্যাসিবাদ সরকার দেশের জনগণের যে বাক স্বাধীনতা কেড়ে নিয়েছেন তা ফিরিয়ে দিবেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি আরও বলেন আশা করি জাপান এবং বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে। যা প্রবাসী বাংলাদেশীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পজিটিভ দিক। মীর রেজা একান্ত আলাপে আরও বলেন, বাংলাদেশ বিমান চালু হওয়ার ব্যাপারে খুব শিগগিরই বাংলাদেশ বিমান ও পর্যটন মন্ত্রীর সাথে আলোচনা হবে।
Comments