নারীদের জন্য নিরাপদ ট্রাভেল প্ল্যাটফর্ম Naari
নারীদের জন্য নিরাপদ ভ্রমণ কমিউনিটি গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে Naari। এর প্রতিষ্ঠাতা ও সিইও রিজওয়ানা খান আশা জানান, Naari মূলত নারীদের জন্য একটি নিরাপদ ট্রাভেল প্ল্যাটফর্ম, যেখানে Travel with Naari উদ্যোগের মাধ্যমে নিয়মিতভাবে ডে ট্রিপ, ডোমেস্টিক ট্রিপ এবং ইন্টারন্যাশনাল ট্রিপের আয়োজন করা হয়। এর ফলে নারীরা আত্মবিশ্বাসের সঙ্গে নিরাপদ ও আনন্দময় ভ্রমণের অভিজ্ঞতা লাভ করতে পারছেন।
সম্প্রতি Mirror Group আয়োজিত 6th Bangladesh Women's Inspiration Award 2026-এ Travel & Tourism ক্যাটাগরিতে Best Travel Agent হিসেবে সম্মাননা অর্জন করেছেন রিজওয়ানা খান আশা। এই অর্জনকে তিনি নিজের জন্য অত্যন্ত গর্বের বলে উল্লেখ করেন এবং ভবিষ্যতেও নারীদের জন্য নিরাপদ ও অনুপ্রেরণামূলক ভ্রমণের সুযোগ আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।
Comments