সংবিধান সংস্কার পরিষদে স্বতন্ত্র এমপিদের শপথ বর্জন
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে নির্বাচিতরা সংসদ সদস্য হিসেবে ও পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন। তবে স্বতন্ত্র সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। শুধু এমপি হিসেবে শপথ নিয়েছেন। এর আগে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরাও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, 'সংবিধান সংশোধনের আগে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার সুযোগ নেই। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। জাতীয় সংসদে সাংবিধানিকভাবে গৃহীত হলে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া যাবে।'
দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, 'বিএনপি সংবিধান মেনে চলছে এবং আগামী দিনেও চলবে।'
Comments