শুল্কমুক্ত গাড়ি ও প্লট নেবেন না বিএনপির সংসদ সদস্যরা
সরকারে কাছ থেকে কোনো সরকারি প্লট ও শুল্কমুক্ত গাড়ি নেবেন না বলে ঘোষণা দিয়েছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদ্যরা (এমপিরা)। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সংসদীয় দলের সভাকক্ষে বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা।
এই বৈঠকে তারেক রহমানকে সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয়েছে। সংসদীয় দলের প্রথম সভা সূত্রে জানা যায়, বিএনপি সাংসদ কেউ ডিউটি ফ্রী গাড়ী নেবেন না আর সরকারিভাবে কোনো প্লটও নেবেন না।
Comments