অসুস্থ হয়ে কারাগার থেকে হাসপাতালে সাংবাদিক ফারজানা রুপা
হঠাৎ শারীরিক অসুস্থতা দেখা দেওয়ায় কারাবন্দি সাংবাদিক ফারজানা রুপাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. জান্নাত-উল ফরহাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, গত রোববার সন্ধ্যায় হঠাৎ অসুস্থতা বোধ করায় তাঁকে দ্রুত বিএমইউতে ভর্তি করা হয়।
উল্লেখ্য, গত ২০২৪ সালের ২১ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাংবাদিক শাকিল আহমেদসহ আটক হন ফারজানা রুপা। পরদিন ২২ আগস্ট উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলায় আদালত তাঁদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরবর্তী সময়ে জুলাই আন্দোলন সংক্রান্ত বিভিন্ন হত্যা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে একাধিকবার রিমান্ডে নেওয়া হয়। সর্বশেষ তাঁকে ও আরেক সাংবাদিক মোজাম্মেল হক বাবুকে শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
Comments