সাতক্ষীরায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে গণনা শুরু
সাতক্ষীরায় কঠোর নিরাপত্তা ও উৎসবমূখর পরিবেশে ভোট গ্রহণ শেষে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গণনা। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে শুরু হয়ে জেলার চারটি আসনের ৬০৯টি কেন্দ্রে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। এর পরপরই ভোট গণনার জন্য নির্ধারিত কক্ষে ব্যালট বাক্সগুলো একত্রিত করে ভোট গণনা শুরু হয়।
সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার জানান, তার কেন্দ্রে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ৬৬ দশমিক ০৩ শতাংশ ভোট পড়েছে। এদিকে, ভোটের ফলাফলের জন্য কেন্দ্রের বাইরে ভীড় করছেন প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের কর্মী সমর্থকরাসহ সাধারণ মানুষ।
Comments