ভোট দিয়ে বিজয়ে আশাবাদী হাসনাত আবদুল্লাহ
কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের ১১-দলীয় জোটসমর্থিত এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহ বৃহস্পতিবার সকাল ৮টা ১০ মিনিটে রসুলপুর ইউনিয়নের গোপালনগর উচ্চবিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট দেন। ভোট শেষে তিনি বলেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাঁদের বিজয়ের সম্ভাবনা আরও জোরালো হবে।
ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি জানান, সকাল থেকেই কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ রয়েছে এবং কোথাও বড় ধরনের অনিয়মের খবর পাননি। দীর্ঘ সময় পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাওয়ায় ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বিশেষ করে তরুণ ভোটারদের অংশগ্রহণ উল্লেখযোগ্য বলে জানান এবং সবাইকে শঙ্কামুক্ত পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
Comments