১০ দফা দাবিতে শাহবাগ থেকে নারী অধিকার কর্মীদের পদযাত্রা
নারীদের সমতা, নির্যাতন বন্ধসহ ১০ দফা দাবিতে রাজধানীর শাহবাগ থেকে সংসদ ভবন পর্যন্ত মশাল হাতে শেকল ভাঙার পদযাত্রা করেছেন নারী অধিকার কর্মীরা।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৯ মিনিটে এই পদযাত্রাটি শুরু হয়। পরে কাটাবন, সাইন্সল্যাব,ধানমন্ডি হয়ে সংসদ ভবনের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় নারী অধিকার কর্মীরা বলেন, নারীরা অধিকারের জায়গায় পিছিয়ে আছে, তাদের সমতা দিতে হবে। পাহাড়,সমতল সব জায়গায় নারী নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের কথা বলেন তারা। আসন্ন নির্বাচনে নারীর অংশগ্রহণে প্রশ্ন উঠছে, ওই নির্বাচনে সরকার গঠন নারীদের জন্য কতটুকু কাজ করবে সে প্রশ্নও করেন তারা। নতুন সরকার লিঙ্গীয় বৈষম্য দূরীকরণে কাজ করবে, সেই প্রত্যাশা করেন নারী অধিকার কর্মীরা।
১০ দফার মধ্যে আছে- ধর্মীয় বক্তব্যের নামে অনলাইনে ও অফলাইনে নারী অবমাননাকর বক্তব্য প্রচার বন্ধ করার ব্যবস্থা; যৌন সহিংসতার ক্ষেত্রে ''ভিক্টিম ব্লেমিং'' বন্ধ করা; প্রাথমিক পর্যায় থেকেই পাঠ্যপুস্তকে যৌন শিক্ষা যোগ করা; শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানে যৌন নির্যাতনবিরোধী সেল কার্যকর ও বাস্তাবায়ন ইত্যাদি।
Comments