আশুলিয়ায় ছয়জনকে গুলি ও লাশ পোড়ানো: মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আজ
জুলাই গণ–অভ্যুত্থানের সময় সাভারের আশুলিয়ায় ছয়জনকে গুলি করে হত্যার পর তাঁদের লাশ পোড়ানোর ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ ঘোষণা করা হবে।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এ রায় দেবেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। এই মামলায় মোট আসামি ১৬ জন। তাঁদের মধ্যে আটজন গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন। কারাগারে থাকা আসামিরা হলেন—
ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী,সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম,ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তরের সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন,আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক আবদুল মালেক,আরাফাত উদ্দীন,কামরুল হাসান,শেখ আবজালুল হক,সাবেক কনস্টেবল মুকুল চোকদার
অন্য আট আসামি বর্তমানে পলাতক। তাঁরা হলেন— সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম,ঢাকা রেঞ্জের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) সৈয়দ নুরুল ইসলাম,ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আসাদুজ্জামান রিপন,আশুলিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদ্,সাবেক পরিদর্শক মোহাম্মদ মাসুদুর রহমান্,সাবেক পরিদর্শক নির্মল কুমার দাস্,সাবেক সহকারী উপপরিদর্শক বিশ্বজিৎ সাহা,যুবলীগ ক্যাডার রনি ভূইয়া । উল্লেখ্য, এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একটি ভাইরাল ভিডিওতে ভ্যানে লাশের স্তূপ করার দৃশ্য প্রকাশ্যে আসার পর বিষয়টি ব্যাপক আলোচনায় আসে।
Comments