ইরান যুদ্ধের প্রভাবে বন্ধ হতে পারে ইন্টারনেট সেবা
ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ পরিস্থিতিতে নতুন মোড় , আন্তজার্তিক অস্থিরতার মধ্যে যখন পুরো পৃথিবী উত্তাল সেই সময়ে এলো আরোও একটি দুঃসংবাদ ।
লোহিত সাগরের নিচ দিয়ে যাওয়া ইন্টারনেট তার কেটে দেওয়ার হুমকি দিচ্ছে ইরান, এমন খবর বেরিয়েছে। উপসাগরীয় দেশগুলো মার্কিন সেনা মোতায়েন বহাল রাখলে এই পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানা গেছে। তবে ইরানের কোনো সরকারি কর্মকর্তা বা গোয়েন্দা সংস্থা এখনো তা নিশ্চিত করেনি।
লেবানিজ-অস্ট্রেলিয়ান উদ্যোক্তা মারিও নাওফাল এক্সে লিখেছেন, 'ইরান এখন হুমকি দিচ্ছে, উপসাগরীয় দেশগুলো মার্কিন সেনা রাখলে সমুদ্রের তার কেটে দেবে। এই তারগুলো বৈশ্বিক ট্র্যাফিকের ১৭ শতাংশ বহন করে, যার মধ্যে আমাজন, মাইক্রোসফট ও গুগল সমর্থিত সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্রগুলোর সংযোগও রয়েছে। তার কেটে গেলে ঘণ্টা নয়, মাসের পর মাস বিভ্রাট চলবে।' মেটার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ইতিমধ্যে পারস্য উপসাগর থেকে সরে গেছে বলেও তিনি জানিয়েছেন।
লোহিত সাগরের নিচে ঘন জালের মতো বিছানো ফাইবার অপটিক তারগুলো আঞ্চলিক ইন্টারনেট ট্র্যাফিকের প্রায় ৩০ শতাংশ বহন করে এবং এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যকে সংযুক্ত করে। আর্থিক লেনদেন, ক্লাউড সেবা, ভিডিও কল, ইমেইল এবং কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যক্রম সব কিছুই এই তারের উপর নির্ভরশীল।
Comments