অর্থনীতিবিদ আবুল বারকাতের মুক্তিতে বাধা নেই, জমা দিতে হবে পাসপোর্ট
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গ্রেপ্তার হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল বারকাতকে জামিন দিয়েছেন আপিল বিভাগ। আজ সোমবার (৮ জুন) আদালত এই আদেশ দেন। এর ফলে তাঁর কারামুক্তিতে আর কোনো আইনি বাধা রইল না, তবে জামিনের শর্ত হিসেবে তাঁর পাসপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অধ্যাপক আবুল বারকাত বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি জনতা ব্যাংকের চেয়ারম্যান নিযুক্ত হন।
উল্লেখ্য, জনতা ব্যাংকের চেয়ারম্যান থাকাকালীন এননটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের ২০ ফেব্রুয়ারি আবুল বারকাতসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। পরবর্তীতে, গত বছরের ১০ জুলাই রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারেই বন্দি ছিলেন।
Comments