রাজধানীর আবহাওয়া যেমন থাকবে আজ
রাজধানী ঢাকা ও এর আশেপাশের এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সময় ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার এক বিজ্ঞপ্তিতে জানানো হয় এই তথ্য।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সময় ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে কোথাও কোথাও তা অস্থায়ীভাবে মেঘলা হয়ে পড়তে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
এদিকে, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। শহরের বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে মোট ২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।
Comments