রোহিঙ্গাদের জন্য ৮০ লাখ ইউরো মানবিক সহায়তা ঘোষনা ইউরোপীয় ইউনিয়ন
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থী এবং তাদের আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অতিরিক্ত ৮০ লাখ ইউরো মানবিক সহায়তা ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। খাদ্য নিরাপত্তা, উন্নত স্বাস্থ্যসেবা এবং সুরক্ষা কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে এই অর্থ ব্যয় করা হবে।
সোমবার (১৬ নভেম্বর) ঢাকার ইইউ মিশন থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
ইইউর পক্ষ থেকে জানানো হয়েছে, এই তহবিলের সঠিক ব্যবহার নিশ্চিত করতে বেশ কিছু সুনির্দিষ্ট ক্ষেত্রকে প্রাধান্য দেওয়া হবে। বাংলাদেশের জন্য বরাদ্দকৃত এই অতিরিক্ত ৮০ লাখ ইউরো মূলত মোট ১ কোটি ৬০ লাখ ইউরোর একটি বৃহত্তর আঞ্চলিক প্যাকেজের অংশ। এটি বাংলাদেশে বসবাসরত প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় জনগোষ্ঠীর জন্য খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও সুরক্ষা পরিষেবা নিশ্চিত করতে সহায়তা করবে। এই অতিরিক্ত সহায়তা ছাড়াও ২০২৬ সালে বাংলাদেশের মানবিক খাতে ইইউর মোট সহায়তার পরিমাণ ২ কোটি ৩০ লাখ ইউরো ছাড়িয়েছে।
বার্তায় উল্লেখ করা হয়, বর্তমানে বাংলাদেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী অত্যন্ত ঘনবসতিপূর্ণ ক্যাম্পে দিন কাটাচ্ছেন। এই দীর্ঘস্থায়ী সংকটের একটি স্থায়ী ও টেকসই সমাধান খুঁজে বের করার পাশাপাশি বাস্তুচ্যুতির মূল কারণগুলো মোকাবিলায় বাংলাদেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচেষ্টাকে জোরালোভাবে সমর্থন করে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।
Comments