২১ জানুয়ারি থেকে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন
আগামী ২১ জানুয়ারি থেকে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আজ সোমবার (১২ অক্টোবর) নির্বাচন কমিশনের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এই তথ্য জানান।
নির্বাচন কমিশনার জানান, মোট পাঁচ ধাপে এই ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। ধাপগুলোর তারিখ হচ্ছে-প্রথম ধাপ: ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপ: ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপ: ২৯ এপ্রিল, চতুর্থ ধাপ: ১৩ মে, পঞ্চম ধাপ: ২৭ মে।
এ ছাড়া নির্বাচন সংক্রান্ত অন্যান্য প্রক্রিয়া প্রসঙ্গে তিনি বলেন, প্রতিটি ধাপের নির্বাচনের কমপক্ষে ছয় সপ্তাহ আগে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের (ডিসি) পক্ষ থেকে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে।
Comments