হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাতে প্রধানমন্ত্রী
হেফাজতে ইসলামের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) বিকেল সোয়া ৪টায় চট্টগ্রামের ফটিকছড়িতে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় এ সাক্ষাৎ হয়।
মাদরাসায় পৌঁছালে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও তার ছেলে এবং কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আইয়ুব বাবুনগরী প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। সাক্ষাতের শুরুতেই প্রধানমন্ত্রী হেফাজতে ইসলামের আমিরকে বুকে জড়িয়ে ধরেন। সাক্ষাতে প্রধানমন্ত্রী হেফাজত আমিরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ বসবাস করবে, কিন্তু ইসলামকে আমরা ইসলামের মতো এগিয়ে নেওয়া হবে।
তিনি আরও বলেন, যারা বিগত সময়ে দেশকে অন্যদিকে নিয়ে যেতে চেয়েছে, গত কয়েকদিন ধরে নানা বিভ্রান্তি ছড়াচ্ছে।
Comments