দেশজুড়ে নজরুল বর্ষ’র আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সারাদেশের ৬৪ জেলায় একযোগে আনুষ্ঠানিকভাবে 'নজরুল বর্ষ'র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার (২ জুলাই, ২০২৬) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তিনি বছরব্যাপী এই কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা দেন। এর আগে এক অনুষ্ঠানে ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সময়কালকে 'নজরুল বর্ষ' হিসেবে ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী।
উদ্বোধনকালে প্রধানমন্ত্রী জাতীয় কবির অবদান স্মরণ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টি, সাহিত্য ও দর্শনকে দেশীয় গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আরও বিস্তৃতভাবে তুলে ধরতে হবে। বছরজুড়ে নানা বৈচিত্র্যময় আয়োজনের মাধ্যমে দেশের প্রতিটি জেলা-উপজেলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের এই কর্মসূচিতে সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি।
নজরুল বর্ষের রূপরেখা: দেশের সবকটি জেলা ও উপজেলা পর্যায়সহ শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে তরুণ প্রজন্মের মাঝে নজরুলের অসাম্প্রদায়িক চেতনা, দ্রোহ ও সাম্যের বাণী ছড়িয়ে দেওয়া এবং ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত বছরজুড়ে সফল সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মসূচি বাস্তবায়ন করা।
Comments