মানবতাবিরোধী অপরাধ মামলায় হাবিবসহ তিন পুলিশ কর্মকর্তার ফাঁসি
জুলাই গণঅভ্যুত্থানের সময় রামপুরায় একটি ভবনের কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি ও দুইজনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ তিন পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিচারপতি মো গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইবুনাল-১ আজ রোববার এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত অপর দুই পলাতক পুলিশ কর্মকর্তা হলেন- খিলগাঁও জোনের সাবেক এডিসি রাশেদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক ওসি মশিউর রহমান। সাবেক এএসআই তরিকুল ইসলাম ভূঁইয়াকে যাবজ্জীবন কারাদণ্ড এবং রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে ২০ বছর কারাদণ্ড দেওয়া হয়।
রায় ঘোষণার সময় চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামসহ অন্যান্য প্রসিকিউটর এবং আর সেই পক্ষে আইনজীবীরা উপস্থিত ছিলেন। পাঁচ আসামির মধ্যে একমাত্র আসামি চঞ্চল চন্দ্র সরকার ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। বাকি চার আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
গত ১৫ জুন উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য এ দিন ধার্য করেছিলেন। এ মামলায় ১১ জন সাক্ষী দিয়েছেন। গত বছরের ১৮ সেপ্টেম্বর পাঁচজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণ আমির হোসেনকে গুলি করাসহ নাদিম ও মায়া ইসলাম হত্যার ঘটনায় মামলা হয়।
Comments