জাতীয় সংসদে ৫৫তম বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী
গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা'—এই যুগান্তকারী প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৬-২৭ অর্থবছরের নতুন জাতীয় বাজেট উপস্থাপন শুরু করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এই সুবিশাল বাজেট পেশ শুরু করেন তিনি।
এটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় এবং দেশের ৫৫তম জাতীয় বাজেট। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের এটিই প্রথম বাজেট
সংসদে উপস্থাপনের আগে আজ সকালে মন্ত্রিপরিষদের এক বিশেষ সভায় ২০২৬-২০২৭ অর্থবছরের এই জাতীয় বাজেট অনুমোদন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ সচিবালয়ে এই বিশেষ সভাটি অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজের বরাত দিয়ে জানানো হয়, আজ সকাল ১০টায় বাজেট অনুমোদনের লক্ষ্যে মন্ত্রিপরিষদের এই বিশেষ বৈঠক বসে। জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের পূর্বে দীর্ঘদিনের সংসদীয় রীতি ও নিয়ম অনুযায়ী এই বিশেষ সভায় নতুন অর্থবছরের জাতীয় বাজেট অনুমোদন দেওয়া হয়।
বিস্তারিত আসছে---
Comments