প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রোসাটম প্রধানের সৌজন্য সাক্ষাৎ
আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক জ্বালানি করপোরেশন 'রোসাটম'-এর মহাপরিচালক আলেক্সেই লিখাচেভ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সকাল ১০টার দিকে এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকারকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন. মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ.বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন।
বৈঠকে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক এবং বিশেষ করে দেশের জ্বালানি খাতের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অগ্রগতি এবং ভবিষ্যতে এ খাতে কারিগরি ও কৌশলগত সহযোগিতার বিষয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য যে, রোসাটম প্রধানের এই সফর বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা এবং পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে দুই দেশের গভীর সম্পর্কের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
Comments