স্প্যানিশ শিখে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হতে চান ট্রাম্প!
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ভেনেজুয়েলায় নিজের 'বিপুল জনপ্রিয়তা'র দাবি তুলে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। সোমবার (৬ এপ্রিল) হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রসিকতার ছলে তিনি এমন মন্তব্য করেন। খবর ফক্স নিউজ-এর।
সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, ভেনেজুয়েলায় যদি তিনি প্রার্থী হন, তবে আগের যেকোনো প্রার্থীর চেয়ে বেশি সমর্থন ও ভোট পাবেন। তিনি আরও বলেন: "এখানের (যুক্তরাষ্ট্র) কাজ শেষ করে আমি ভেনেজুয়েলায় যাব। খুব দ্রুত স্প্যানিশ ভাষাও শিখে ফেলব—আমি ভাষা শেখায় বেশ পটু। তারপর সেখানে প্রেসিডেন্ট নির্বাচন করব।"
ট্রাম্পের এই মন্তব্যের পেছনে রয়েছে ভেনেজুয়েলার সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তন। চলতি বছরের ৩ জানুয়ারি ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে মার্কিন বাহিনী আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসে। এরপর থেকে দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগ্রেজ ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ভেনেজুয়েলার ওপর মার্কিন প্রভাব এবং মাদুরো পরবর্তী পরিস্থিতিতে নিজের নিয়ন্ত্রণ জাহির করতেই ট্রাম্প এমন কৌতুকপূর্ণ মন্তব্য করেছেন।
Comments