ভেঙে দেওয়া হলো বিসিবির পরিচালনা পর্ষদ, এডহক কমিটির সভাপতি তামিম
বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। আজ বিকেলে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান। এর আগে তিনি এনএসসির গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে আমিনুল এহসান জানিয়েছেন, জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে বিবিসিতে তিন মাস মেয়াদে ১১ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়েছে। বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার কথা আইসিসিকে ইমেইলে জানিয়ে এডহক কমিটির নামও পাঠানো হয়েছে অনুমোদনের জন্য।
এডহক কমিটির অন্য সদস্যরা হলেন: রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম, ফাহিম সিনহা।
বিস্তারিত আসছে...
Comments