ক্রু উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির আশঙ্কা: ইরান
ভূপাতিত মার্কিন বিমানের ক্রু উদ্ধার অভিযানের পেছনে ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে বলে সন্দেহ করছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই অভিযানের আড়ালে সমৃদ্ধ ইউরেনিয়াম চুরির চেষ্টা থাকতে পারে বলে মন্তব্য করেছেন মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
সোমবার ইসমাইল বাঘাই বলেছেন, অভিযানটি নিয়ে অনেক প্রশ্ন ও অনিশ্চয়তা আছে। কোহগিলুয়েহ ও বোয়ের-আহমাদ প্রদেশে মার্কিন পাইলট আশ্রয় নিয়েছিলেন বলে দাবি করা হচ্ছে। কিন্তু মার্কিন সেনারা সেখান থেকে অনেক দূরের মধ্য ইরানে অবতরণের চেষ্টা বা উদ্যোগ নিয়েছিল।
বাঘাই বলেন, 'এটি যে সমৃদ্ধ ইউরেনিয়াম চুরির লক্ষ্যে একটি প্রতারণামূলক অভিযান ছিল, সেই সম্ভাবনাকে কোনোভাবেই উড়িয়ে দেওয়া যায় না।'
গত শুক্রবার যুক্তরাষ্ট্রের এফ-১৫ই যুদ্ধবিমান ভূপাতিত করে ইরান। এতে থাকা নিখোঁজ দুই ক্রুকে উদ্ধারে কয়েক ঘণ্টার অভিযান চলে। ইরানও ক্রুদের সন্ধানে তল্লাশি চালায়। রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, সাহসী অভিযানের মাধ্যমে দ্বিতীয় ক্রুকে উদ্ধার করা হয়েছে।
Comments