হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু
দেশে হামের সংক্রমণ ভয়াবহ রূপ ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় এই রোগে আক্রান্ত হয়ে ২ জন এবং হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনসহ মোট ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ৪৬২ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ সোমবার (৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২০ দিনে দেশে হাম পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে: মোট নিশ্চিত মৃত্যু: ২০ জন। মোট সন্দেহভাজন মৃত্যু: ১১৮ জন।মোট নিশ্চিত রোগী: ১ হাজার ৯৯ জন। মোট সন্দেহভাজন রোগী: ৮ হাজার ৫৩৪ জন।
হাসপাতালে ভর্তি: এ পর্যন্ত ৫ হাজার ৯৪০ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, যার মধ্যে ৬ হাজার ১৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন
অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় মৃত্যুর পরিসংখ্যানে শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ। আজ মৃত ৫ জনই ঢাকা বিভাগের এবং জেলার হিসেবেও ঢাকা জেলাতে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই পরিস্থিতিতে শিশুদের দ্রুত হামের টিকা নিশ্চিত করার এবং কোনো উপসর্গ দেখা দিলে বিলম্ব না করে নিকটস্থ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন।
Comments