ছুটির দিনেও তেলের জন্য পাম্পে দীর্ঘ লাইন, ভোগান্তিতে চালকরা
রাজধানীতে তেলের তীব্র সংকট দেখা দেওয়ায় ছুটির দিন শুক্রবারও পাম্পগুলোতে সাধারণ মানুষের চরম ভোগান্তির চিত্র দেখা গেছে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেলের দেখা পাচ্ছেন না অনেক চালক। ফিলিং স্টেশনগুলো চাহিদার তুলনায় পর্যাপ্ত তেল না পাওয়ার অজুহাত দিলেও গ্রাহকদের অভিযোগ— কৃত্রিম সংকট তৈরি করে ভোগান্তি বাড়ানো হচ্ছে।
এখানে দেখা যায় সবচেয়ে ভয়াবহ চিত্র। অনেক বাইকার ও গাড়ি চালক প্রায় ১২ ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছেন। বৃহস্পতিবার রাত ১০টা থেকে অপেক্ষা শুরু করলেও শুক্রবার বেলা গড়িয়ে যাওয়ার পর অনেকে তেল পাননি। গ্রাহকদের বড় অভিযোগ হলো, পাম্পের সব মেশিন বা নজেল চালু রাখা হচ্ছে না। মাত্র একটি নজেল দিয়ে বাইক ও গাড়িতে তেল দেওয়ায় এই দীর্ঘসূত্রিতা তৈরি হয়েছে।
বাইক রাইড শেয়ারিং করে সংসার চালানো মো. সুমনের মতো অনেকেই রাত থেকে লাইনে দাঁড়িয়ে পরিশ্রান্ত। দীর্ঘ অপেক্ষার ফলে অনেকে অসুস্থ বোধ করছেন, কেউ আবার নিরুপায় হয়ে সড়কের ওপরই বসে পড়েছেন।
জ্বালানি সংকটের বিষয়ে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ দাবি করছে, তারা চাহিদার তুলনায় ডিপো থেকে অনেক কম তেল সরবরাহ পাচ্ছে। সরবরাহ কম থাকায় তারা ধীরগতিতে তেল দিতে বাধ্য হচ্ছে। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে।
খাবার ও ঘুম ত্যাগ করে হাজারো মানুষ পাম্পগুলোতে ভিড় করছেন। বিশেষ করে বাইকারদের জন্য পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে। দ্রুত তেলের সরবরাহ স্বাভাবিক না হলে এই সংকট আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
Comments