ন্যাটোকে ‘কাগুজে বাঘ’ আখ্যা দিয়ে জোট ছাড়ার ইঙ্গিত ট্রাম্পের
যুক্তরাষ্ট্রকে সামরিক জোট ন্যাটো থেকে সরিয়ে নেওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন। খবর: বিবিসি।
সাক্ষাৎকারে ট্রাম্প বর্তমান বিশ্ব রাজনীতি ও সামরিক জোটের কার্যকারিতা নিয়ে একাধিক কড়া সমালোচনা করেন। ট্রাম্প ন্যাটো জোটকে সরাসরি 'কাগুজে বাঘ' হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, "আমি কখনোই ন্যাটোর সক্ষমতা নিয়ে খুব একটা আশাবাদী ছিলাম না। আমি বরাবরই জানতাম যে তারা একটি কাগুজে বাঘ, আর পুতিনও (রুশ প্রেসিডেন্ট) বিষয়টি খুব ভালো করেই জানেন।" মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাত শেষ হলে যুক্তরাষ্ট্রের সদস্যপদ পুনর্বিবেচনা করা হবে কি না—এমন প্রশ্নে তিনি সাফ জানান, বিষয়টি এখন 'পুনর্বিবেচনার বাইরে' চলে গেছে। অর্থাৎ জোট ত্যাগের সম্ভাবনা এখন আগের চেয়ে অনেক বেশি প্রবল।
সাক্ষাৎকারে ট্রাম্প কেবল ন্যাটোরই সমালোচনা করেননি, বরং যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র দেশ যুক্তরাজ্যের সামরিক সক্ষমতা নিয়ে রীতিমতো কটাক্ষ করেছেন। দেশটির নৌবাহিনী ও বিমানবাহী রণতরীর বেহাল দশা নিয়ে তিনি বলেন: "তোমাদের (যুক্তরাজ্য) তো আদতে কোনো
ট্রাম্পের এমন অবস্থানের ফলে আটলান্টিক মহাসাগরের দুই পাড়ের মিত্র দেশগুলোর মধ্যে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, যদি যুক্তরাষ্ট্র সত্যিই ন্যাটো থেকে বেরিয়ে যায়, তবে বৈশ্বিক নিরাপত্তা কাঠামো এবং রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর সম্মিলিত প্রতিরোধ ব্যবস্থা বড় ধরনের হুমকির মুখে পড়বে।
Comments