ট্রাম্পের হুশিয়ারি- ‘নিজেদের তেল নিজেরাই সংগ্রহ করুন’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বার্তায় জ্বালানি সংকটে থাকা দেশগুলোকে (বিশেষ করে যুক্তরাজ্যকে) নিজেদের ব্যবস্থা নিজেদেরই করার পরামর্শ দিয়েছেন। হরমুজ প্রণালিতে চলমান অচলাবস্থার প্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেন। বিবিসি সূত্রে এ তথ্য জানা গেছে।
ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন, যে দেশগুলো জ্বালানি সংকটে ভুগছে, তাদের উচিত সাহস সঞ্চয় করে সরাসরি প্রণালিতে গিয়ে প্রয়োজনীয় তেল সংগ্রহ করা। তার মতে, যুক্তরাষ্ট্র আর অন্য দেশের হয়ে লড়াই করতে সেখানে থাকবে না। তিনি অভিযোগ করেন, অতীতে প্রয়োজনের সময় এই দেশগুলো যুক্তরাষ্ট্রের পাশে থাকেনি। যারা ইরান বিরোধী অভিযানে সম্পৃক্ত হতে অস্বীকার করেছে, তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, 'নিজেদের লড়াই নিজেদেরই করা শিখতে হবে'।
ট্রাম্প দাবি করেছেন যে, ইরান কার্যত ধ্বংস হয়ে গেছে এবং 'কঠিন কাজ' ইতিমধ্যে শেষ হয়েছে।
তার সোশ্যাল মিডিয়া পোস্টের সমাপ্তি ছিল বেশ আক্রমণাত্মক: "নিজেদের তেল নিজেরাই সংগ্রহ করুন!"
Comments