ইরানের ওপর মানবাধিকার সংক্রান্ত নিষেধাজ্ঞা আরও একবছর বাড়িয়েছে ইউ
ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিল জানিয়েছে, ইরানে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞাগুলো ১৩ এপ্রিল ২০২৭ পর্যন্ত বাড়ানো হয়েছে। খবর আল-জাজিরার।
সোমবার (৩০ মার্চ) এক বিবৃতিতে এ খবর জানায় ইউরোপীয় ইউনিয়ন (ইউ)।
বিবৃতিতে তারা জানায়, এসব পদক্ষেপের মধ্যে রয়েছে ভ্রমণ নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ ও টেলিযোগাযোগ পর্যবেক্ষণের সরঞ্জাম। পাশাপাশি ইরানে এমন সরঞ্জাম রপ্তানির ওপর নিষেধাজ্ঞা— যা অভ্যন্তরীণ দমন-পীড়নে ব্যবহার হতে পারে।
ইইউ প্রথম ২০১১ সালে ইরানে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য নিষেধাজ্ঞা আরোপ করে এবং এরপর থেকে প্রতি বছরই তা নবায়ন করে আসছে।
Comments