আজ রাত ৮টায় ৪২ জেলা প্রশাসকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
সদ্য নিয়োগপ্রাপ্ত ৪২ জেলা প্রশাসকদের সঙ্গে আজ সোমবার রাতে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর গুলশান কার্যালয়ে রাত ৮টায় এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান বৈঠকের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে, প্রধানমন্ত্রীর পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী এই আলোচনার আয়োজন করা হয়েছে। ধারণা করা হচ্ছে, বৈঠকে প্রধানমন্ত্রী জেলা পরিষদের প্রশাসকদের মাঠ পর্যায়ে কার্যকরভাবে কাজ করার নির্দেশনা দেবেন। এছাড়াও দলীয় কার্যক্রম, স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ও আলোচনায় আসতে পারে।
উল্লেখ্য, গত ১৫ মার্চ সরকার দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দেয়। নিয়োগের পর এটিই প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
Comments