বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তিনি বঙ্গভবনে পৌঁছান। এ সময় তার সঙ্গে মেয়ে জাইমা রহমানও উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি ও তার সহধর্মিণী অধ্যাপক রেবেকা সুলতানা তাদের স্বাগত জানান। এর আগে জাতীয় স্টেডিয়ামে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান জানান, এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে কুশল বিনিময় হয়।
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর এটি প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। এর আগে গত ১৭ ফেব্রুয়ারি সংসদ ভবনে তাদের সর্বশেষ দেখা হয়।
Comments