ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজের পদত্যাগ
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ পদত্যাগ করেছেন। সোমবার (১৬ মার্চ) সকালে তিনি শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন।
শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসি সূত্র সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে কমিশনের চেয়ারম্যানের পদের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেছেন আবেদনে। ২০২৪ সালের গণ–অভ্যুত্থানের পর ওই বছরের ৫ সেপ্টেম্বর ইউজিসির চেয়ারম্যান হিসেবে যোগ দেন এস এম এ ফায়েজ।
Comments