গণতন্ত্রের শক্তিতেই এসেছে এই বিজয়: মির্জা ফখরুল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক ফেসবুক পোস্টে দীর্ঘ ১৭ বছরের সংগ্রামের পর 'বিজয়' অর্জনের কথা উল্লেখ করে দেশবাসীকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন। বৃহস্পতিবার মধ্যরাতে দেওয়া এক পোস্টে মির্জা ফখরুল বলেন, 'সর্ব শক্তিমান আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। দীর্ঘ ১৭ বছর সংগ্রামের পর আজকের এই বিজয় বাংলাদেশের বিজয়। স্মরণ করছি ১৯৭১ এ লাখো শহীদদের।
আমি স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়া ও বেগম খালেদা জিয়াকে। স্মরণ করছি ইলিয়াস আলী, সুমন এবং হাজারো নেতা কর্মীকে যারা আজ আমাদের মাঝে নেই। স্মরণ করছি জুলাই শহীদদের। যাদের ত্যাগের বিনিময়ে এই নতুন বাংলাদেশ।
তিনি আরো লিখেন, 'দলের চেয়ারম্যান তারেক রহমান, আমার দলের নেতা কর্মী, হিন্দু মুসলিম বৌদ্ধ্ খ্রিস্টান আদিবাসি ধর্ম বর্ণ নির্বিশেষে আপামর জনগণকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আমার পরিবারকে জানাই আন্তরিক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। ধন্যবাদ জানাই ইন্টেরিম সরকার, আইন শৃংখলা বাহিনী এবং সশস্ত্র বাহিনীকে। দায়িত্ব অনেক বেড়ে গেলো।
আমার জন্য দোয়া করবেন যাতে প্রতিশ্রুতি রক্ষা করতে পারি এবং আপনাদের জন্য কাজ করতে পারি।'
Comments