বিকাশ নম্বর চেয়ে প্রতারণা, সতর্ক করল ইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের লক্ষ্য করে একটি প্রতারক চক্র 'সক্রিয় হয়ে উঠছে' বলে সতর্কতা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। চক্রটি নির্বাচনে 'সম্মানী' দেওয়ার কথা বলে ভোট আয়োজনে দায়িত্বে থাকা কর্মকর্তাদের কাছ থেকে 'বিকাশ নম্বর সংগ্রহের চেষ্টা করছে' বলে জানিয়েছে কমিশন।
রোববার ইসির জনসংযোগ শাখার পরিচালক পরিচালক রুহুল আমিন মল্লিকের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, 'সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, একটি প্রতারক চক্র নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাচনকালীন সম্মানী দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে বিকাশ নম্বর সংগ্রহের চেষ্টা করছে। প্রতারকরা ০১৩৪২০৪৬২৩২ এবং ০১৬১২৬৭৭০৭৪ নম্বর ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল করছে।'
এ বিষয়ে নির্বাচন কমিশন বলছে, 'আসন্ন গণভোট ও সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তাকে বিধি অনুযায়ী নির্বাচনকালীন সম্মানী দেওয়া হবে। এ জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের প্রয়োজন নেই।'
নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছে ইসি।
Comments