বাংলাদেশের কাছে সিরিজ হারের পর নির্বাচক কমিটিতে বদল চান শহীদ আফ্রিদি
বাংলাদেশের কাছে ২–১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারের পর শহীদ আফ্রিদি পাকিস্তান দলের নির্বাচক কমিটির তীব্র সমালোচনা করেছেন। তাঁর মতে, নির্বাচকদের কাছে কোন ফরম্যাটে কে অধিনায়ক হবেন বা কাদের দলে রাখা উচিত—এ বিষয়ে পরিষ্কার ধারণা নেই।
বাংলাদেশ সফরে একাধিক নতুন খেলোয়াড় নেওয়া হলেও তাতে কোনো ইতিবাচক ফল আসেনি, বরং দল সিরিজ হেরেছে। আফ্রিদি মনে করেন, 'সার্জারি' নামে দলে পরিবর্তন আনা হলেও তা সঠিকভাবে পরিকল্পিত হয়নি।
তিনি আরও বলেন, অভিজ্ঞ সিনিয়র খেলোয়াড়দের বাদ দিয়ে কম অভিজ্ঞ তরুণদের সুযোগ দেওয়া হয়েছে, যা দলের জন্য ক্ষতিকর হয়েছে। তাই দলের পরিবর্তনের বদলে নির্বাচক কমিটিকেই পুনর্গঠন বা 'সার্জারি' করা প্রয়োজন বলে মত দেন তিনি।
Comments