ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা
ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি ইলেকট্রনিকস পণ্য উপহার পেয়েছেন চট্টগ্রামের চান্দগাঁও এলাকার গৃহিণী আছমা সুলতানা রীমা। প্রতিষ্ঠানটির চলমান 'ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫'-এর 'হাউজফুল অফার'-এর আওতায় এসব উপহার পান তিনি।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের বোয়ালখালীর গোমদন্ডী আদর্শ প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে রীমার হাতে উপহারগুলো তুলে দেন চিত্রনায়ক আমিন খান ও মডেল-অভিনেত্রী সাদিয়া আয়মান।
রীমার উপহারের তালিকায় রয়েছে ফ্রিজ, এয়ার কন্ডিশনার, স্মার্ট টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাস হব, রাইস কুকার, ব্লেন্ডার, সিলিং ফ্যান, রিচার্জেবল ফ্যান, লাইট, রুম হিটার, স্মার্টফোন ও সাউন্ডবারসহ বিভিন্ন ইলেকট্রনিকস পণ্য।
অনুষ্ঠানে ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম, প্রতিষ্ঠানটির চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ এবং পরিবেশক প্রতিষ্ঠান 'ইলেকট্রনিক্স বাজার'-এর স্বত্বাধিকারী এস এম জামাল উদ্দিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ওয়ালটনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫-এর আওতায় আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত ফ্রিজ, টেলিভিশন, এসি, ওয়াশিং মেশিন কিংবা বিএলডিসি ফ্যান কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করলে ক্রেতাদের জন্য ঘরভর্তি পণ্য উপহার পাওয়ার সুযোগ রয়েছে। পাশাপাশি রয়েছে বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাক ও অন্যান্য উপহার পাওয়ার সুবিধা।
Comments