প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা
শীত মৌসুম সামনে রেখে শুরু হয়েছে ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটনের 'ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫'। ক্যাম্পেইনের প্রথম দিনেই খুলনার গৃহিণী শতরূপা বিশ্বাস একটি ফ্রিজ কিনে পেয়েছেন ঘরভর্তি পণ্য উপহার। ১৭ অক্টোবর খুলনার ডাকবাংলা ওয়ালটন প্লাজা থেকে ফ্রিজ কেনার পর তিনি এসব উপহার পান।
শতরূপার উপহারের তালিকায় রয়েছে ফ্রিজ, এয়ার কন্ডিশনার, স্মার্ট টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাস হব, রাইস কুকার, ব্লেন্ডার, সিলিং ফ্যান, রিচার্জেবল ফ্যান, লাইট, রুম হিটার, স্মার্টফোন ও সাউন্ডবারসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য। একটি ফ্রিজ কিনে একসঙ্গে এতগুলো পণ্য উপহার পেয়ে তার পরিবারে উৎসবের আমেজ তৈরি হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ওয়ালটনের এ ক্যাম্পেইনের আওতায় ফ্রিজ, টেলিভিশন, এসি, ওয়াশিং মেশিন কিংবা বিএলডিসি ফ্যান কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করলেই ঘরভর্তি পণ্য ফ্রি পাওয়ার সুযোগ রয়েছে। পাশাপাশি রয়েছে বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ বিভিন্ন উপহার পাওয়ার সুযোগ। ক্যাম্পেইনটি চলবে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত।
সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে 'ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫'-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ডিজিটাল মাধ্যমে বক্তব্য দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান এস এম শামছুল আলম, ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।
অনুষ্ঠানে জানানো হয়, ক্যাম্পেইন চলাকালে দেশের যেকোনো ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুম থেকে নির্দিষ্ট পণ্য কেনার পর ক্রেতার নাম, মোবাইল নম্বর ও পণ্যের বারকোড ব্যবহার করে ডিজিটাল রেজিস্ট্রেশন করা হবে। এরপর সম্পূর্ণ কম্পিউটারাইজড পদ্ধতিতে ফিরতি এসএমএসের মাধ্যমে উপহার পাওয়ার তথ্য জানানো হবে। পরে শোরুম কর্তৃপক্ষ ক্রেতার হাতে উপহার বুঝিয়ে দেবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেকের চেয়ারম্যান এস এম শামছুল আলম গ্রাহকসন্তুষ্টি, পণ্যের গুণগত মান এবং সেবার উৎকর্ষ বজায় রাখার ওপর গুরুত্ব দেন। তিনি আশা প্রকাশ করেন, এ ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে ওয়ালটনের দীর্ঘদিনের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম ক্যাম্পেইনের সফল বাস্তবায়নে দেশব্যাপী প্রচারণা জোরদার এবং অফারের প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানান।
ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বলেন, গ্রাহকদের আস্থা ওয়ালটনের ব্যবসায়িক সাফল্যের অন্যতম চালিকাশক্তি। গ্রাহকদের এই আস্থার প্রতি সম্মান জানিয়ে সিজন-২৫-এ ঘরভর্তি পণ্য উপহার ও বিদেশ ভ্রমণের সুযোগ রাখা হয়েছে। পণ্য নিবন্ধন থেকে শুরু করে উপহার প্রদান পর্যন্ত প্রতিটি ধাপে স্বচ্ছতা ও সঠিক গ্রাহকসেবা নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্ব দেন।
ওয়ালটন জানিয়েছে, বিক্রয়োত্তর সেবা আরও দ্রুত ও স্বয়ংক্রিয় করতে প্রতিষ্ঠানটি 'ডিজিটাল কাস্টমার ডাটাবেজ' তৈরি করছে। এর মাধ্যমে গ্রাহকদের বিস্তারিত তথ্য ওয়ালটনের নিজস্ব সার্ভারে সংরক্ষণ করা হয়। ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে সহজে সেবা নেওয়া সম্ভব হবে। গ্রাহকদের এই কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করতে নিয়মিত বিরতিতে ডিজিটাল ক্যাম্পেইনের আয়োজন করা হচ্ছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মো. রায়হান, ওয়ালটন হাই-টেকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইভা রিজওয়ানা নিলু, উপব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান জাকির এবং ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম।
ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিত্রনায়ক আমিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মো. শাহজালাল হোসেন লিমন, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ছাড়া ডিজিটাল প্ল্যাটফর্মে দেশব্যাপী ওয়ালটন প্লাজা ও ডিলার নেটওয়ার্কের প্রতিনিধিরাও অনুষ্ঠানে যুক্ত হন।
Comments