ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম অনুষ্ঠিত, ১৯০ শতাংশ ডিভিডেন্ড অনুমোদন
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি'র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এ সভায় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ শেয়ারহোল্ডার অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন ওয়ালটন হাই-টেকের চেয়ারম্যান এস এম শামছুল আলম।
বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও আকর্ষণীয় ডিভিডেন্ড অনুমোদন করায় সন্তোষ প্রকাশ করেন সাধারণ বিনিয়োগকারীরা। একই সঙ্গে লিথিয়াম-আয়ন ব্যাটারি উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি, সৌরবিদ্যুতের সক্ষমতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর নতুন শিল্প উদ্যোগের জন্য ওয়ালটন কর্তৃপক্ষের প্রশংসা করেন তারা।
ভার্চুয়াল সভায় উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেকের ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম, ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম, পরিচালক এস এম নূরুল আলম রেজভী, এস এম রেজাউল আলম, এস এম মঞ্জুরুল আলম অভি, তাহমিনা আফরোজ, রাইসা সিগমা হিমা, সাবিহা জারিন অরনা, নিশাত তাসনিম শুচি ও সাদমান সাকিব দিপ্র।
এ ছাড়া স্বতন্ত্র পরিচালক প্রফেসর মো. সাদিকুল ইসলাম, পিএইচডি, এফসিএমএ, আখতার মতিন চৌধুরী, এফসিএ, এফসিএস ও জোহরা বিবি; এএমডি ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো. জিয়াউল আলম, এফসিএ, এসিএ (আইসিএইডবিøউ); এএমডি ও হেড অব ইন্টারন্যাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্স আবু নাফিসসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন। সভায় কোম্পানির সংবিধিবদ্ধ নিরীক্ষক, করপোরেট গভর্ন্যান্স কমপ্লায়েন্স নিরীক্ষক, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধিরা এবং বিপুলসংখ্যক শেয়ারহোল্ডারও উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের ডিএমডি ও কোম্পানি সচিব মো. রফিকুল ইসলাম, এফসিএস।
সভায় পরিচালকদের প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি পরিচালকদের পুনর্নিয়োগ এবং ব্যবস্থাপনা পরিচালকের পুনর্নিয়োগ অনুমোদন করা হয়। এ ছাড়া কোম্পানির সংবিধিবদ্ধ নিরীক্ষক, করপোরেট গভর্ন্যান্স কমপ্লায়েন্স নিরীক্ষক এবং চার্টার্ড সেক্রেটারি অ্যান্ড ম্যানেজমেন্ট কনসালটেন্টের নিরীক্ষক পুনর্নিয়োগ অনুমোদিত হয়। একই সঙ্গে স্বতন্ত্র পরিচালক হিসেবে জোহরা বিবির নিয়োগ অনুমোদন করা হয়।
এজিএমে ওয়ালটন হাই-টেকের সংশ্লিষ্ট পক্ষ ওয়ালটন প্লাজার সঙ্গে ২০২৫-২৬ অর্থবছরের টার্নওভার-সংক্রান্ত বিষয়টিও অনুমোদন করা হয়।
Comments