১১ বছরে মাহফুজা, ৯ বছরে ইসরার—শৈশবেই কুরআন হিফজ
শৈশবেই পবিত্র কুরআনুল কারিম হিফজ করে অনন্য অর্জনের স্বাক্ষর রেখেছে চট্টগ্রামের দুই শিশু। ১১ বছর বয়সী মাহফুজা আক্তার ও ৯ বছর বয়সী ইসরার জাহিন,দুজনই পূর্ব নাসিরাবাদের উম্মুলক্বোরা মহিলা একাডেমির শিক্ষার্থী। তাদের এই সাফল্যে আনন্দিত পরিবার, শিক্ষক ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) চট্টগ্রামের কসমোপলিটন আবাসিক এলাকার রোড-১-এ একাডেমির নিজস্ব হলরুমে হিফজ সমাপনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুধু কুরআন হিফজ নয়, শিশুদের ধর্মীয় শিক্ষা, নৈতিকতা ও মূল্যবোধ গঠনে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, সেই বার্তাও উঠে এসেছে হিফজ সমাপনী ও দোয়া মাহফিলে।
অনুষ্ঠানে দুই শিক্ষার্থীর সাফল্য উদ্যাপনের পাশাপাশি মেধাবী ও নিয়মিত উপস্থিত শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। অভিভাবকদের আবেগঘন অনুভূতি আর শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতায় অনুষ্ঠানটি হয়ে ওঠে আনন্দমুখর।
Comments