বিশ্বখ্যাত কফি ব্র্যান্ড ‘ম্যাককফি’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো বাংলাদেশে
বিশ্বজুড়ে সমাদৃত সিঙ্গাপুরভিত্তিক জনপ্রিয় কফি ব্র্যান্ড 'ম্যাককফি' এবার আনুষ্ঠানিকভাবে পা রাখল বাংলাদেশের বাজারে। দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান 'এসিআই বেভারেজেস'-এর হাত ধরে এই আন্তর্জাতিক ব্র্যান্ডটির বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে।
আজ ৭ অক্টোবর ২০২৬ তারিখে স্বপ্নের বনশ্রী 'ডি' ব্লক ফ্ল্যাগশিপ আউটলেটে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ম্যাককফির এই আনুষ্ঠানিক উদ্বোধনের ঘোষণা দেওয়া হয়। সিঙ্গাপুরভিত্তিক 'এম্পায়ার ইন্টারন্যাশনাল এসজিএন. বিএইচডি.' এবং 'এসিআই বেভারেজেস'-এর যৌথ উদ্যোগে এবং 'মিতসুই অ্যান্ড কোং (মালয়েশিয়া) এসজিএন. বিএইচডি.'-এর সার্বিক সহযোগিতায় এই যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়িত হয়েছে।
ব্র্যান্ডটির পটভূমি ও অংশীদারিত্ব
এর আগে আন্তর্জাতিক ব্র্যান্ড 'সানসুনকিক'-এর হাত ধরে এসিআই বেভারেজেসের যাত্রা শুরু হয়েছিল। পরবর্তীতে 'এসিআই ইলেকট্রুলাইট ড্রিংকস' বাজারজাত করার মাধ্যমে কোম্পানিটি তাদের পোর্টফোলিওকে আরও সমৃদ্ধ করে। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে হট বেভারেজ, বিশেষ করে কফি ক্যাটাগরির ধারাবাহিক জনপ্রিয়তা ও অপার সম্ভাবনাকে মাথায় রেখে বিশ্বস্ত ব্র্যান্ড 'ম্যাককফি'কে দেশের কফিপ্রেমীদের দোরগোড়ায় পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বর্তমানে বিশ্বের ৬০টিরও বেশি দেশে সফলভাবে বাজারজাত হওয়া ম্যাককফি তার প্রিমিয়াম মানের ইনস্ট্যান্ট কফি, চা, হট চকলেট এবং সুস্বাদু স্ন্যাক্সের জন্য বিশ্বজুড়ে ভোক্তাদের আস্থা অর্জন করেছে।
প্রাথমিক পণ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা
উদ্বোধনী পর্যায়ে বাজারে আনা হয়েছে 'ম্যাককফি অরিজিনাল' এবং 'ম্যাককফি গোল্ড জার'। তবে দীর্ঘমেয়াদে দেশের বাজারে ব্র্যান্ডটির ভিত্তি আরও সুদৃঢ় করতে স্থানীয় পর্যায়েই 'ম্যাককফি জার' এবং 'থ্রি-ইন-ওয়ান ইনস্ট্যান্ট কফি' উৎপাদনের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এছাড়া কফিপ্রেমীদের বৈচিত্র্যময় স্বাদ দিতে ভবিষ্যতে আরও নতুন ও আকর্ষণীয় পণ্য বাজারে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এসিআই কনজুমার ব্র্যান্ডসের প্রেসিডেন্ট রেজাউল ইসলাম, এসিআই ফুড অ্যান্ড বেভারেজের এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার জাকির ইবনে হাই, এম্পায়ার ইন্টারন্যাশনাল এসজিএন বিএইচডির ডিরেক্টর প্রদীপ চৌহান ও জেনারেল ম্যানেজার তান বুন হুয়া,মিতসুই অ্যান্ড কোম্পানি (এশিয়া প্যাসিফিক) প্রাইভেট লিমিটেড, ঢাকা শাখার কান্ট্রি চেয়ারপারসন কেনইচিরো কাওয়াওয়াতো এছাড়া সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
Comments